× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটচাঁদপুরে পিকআপচাপায় শিশুসহ নিহত ৩

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৪:১৬ পিএম

আপডেট : ০৪ মে ২০২৩ ১৪:৩২ পিএম

দুর্ঘটনার শিকার পিকআপভ্যান। প্রবা ফটো

দুর্ঘটনার শিকার পিকআপভ্যান। প্রবা ফটো

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় পিকআপ ভ্যানচাপায় ব্যাটারিচালিতভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু রয়েছে। আহত হয়েছেন পাঁচজন।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর-জীবননগর সড়কের কোটচাঁদপুরে কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে খুকু মনির বয়স পাঁচ বছর। সে কালীগঞ্জ উপজেলার বলাকান্দর গ্রামের শাহিন উদ্দিনের মেয়ে। বাকিরা হলেন, একই উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মখলেছ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান উদ্দিন ও কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনর ৪১ দিন বয়সী ছেলে রাফান।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হতাহতরা কালিগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যান যোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান তাদের বাহনে চাপা দেয়। ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত পাঁচজনকেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিস। সেখান থেকে এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের প্রতিবেশী অঞ্জলী খাতুন জানান, রাফানকে ডাক্তার দেখিয়ে তার মা রাবিয়া খাতুন ও দাদি শিউলি বেগমসহ অন্যরা বাাড়ি ফিরছিল। পথে এই দুর্ঘটনা ঘটে।

ওসি মঈন উদ্দিন বলেন, ‘মরদেহগুলো কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা