× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে গ্রীষ্মকালীন কবিতা উৎসব

রংপুর অফিস

প্রকাশ : ০৩ মে ২০২৩ ২১:৩৮ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ২১:৫২ পিএম

বুধবার বিকালে পাবলিক লাইব্রেরির হলরুমে গ্রীষ্মকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

বুধবার বিকালে পাবলিক লাইব্রেরির হলরুমে গ্রীষ্মকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

রংপুরে গ্রীষ্মকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ মে) বিকালে কবিদের সংগঠন ‘কতিপয় কবিতাকর্মী’ -এর উদ্যোগে পাবলিক লাইব্রেরির হলরুমে কবিতা উৎসবের এ আয়োজন করা হয়। 

রংপুর বিভাগের ৮ জেলার কবি, আবৃত্তিকার ও লেখকরা এতে অংশ নেন। অঞ্জলিকা সাহিত্যপত্রের সম্পাদক কবি দিলরুবা শাহাদতের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও আবৃত্তিকার শওকত আলী, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কবি নারায়ণ চন্দ্র বর্মা। 

কবিতা আবৃত্তি করেন কবি ও সাংবাদিক মাহাবুবুল ইসলাম, লেখক সোহরাব দুলাল, নজরুল মৃধা, জোসেফ আখতারসহ অন্যরা। আয়োজনে বাংলাদেশের রূপ, গ্রীষ্ম ঋতু, প্রেম-দ্রোহ নিয়ে কবিতা আবৃত্তি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা