× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ২১:৩৭ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ২১:৪৯ পিএম

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। প্রবা ফটো

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চার গ্রামে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ছয় কিলোমিটার অবৈধ গ্যাসের পাইপ তুলে ফেলা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান। তিনি বলেন, ‘উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি, ভিকিান্দি, জাইদেরগাঁও ও মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে রান্নার কাজ চালিয়ে আসছে। তারা সরকারকে প্রায় ৩ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়ছে।’

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম, তৌফিকুল ইসলামসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য অভিযানকালে উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা