× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট সিটি নির্বাচন

১৭১ জনের মনোনয়ন সংগ্রহ

সিলেট অফিস

প্রকাশ : ০৩ মে ২০২৩ ২০:৪৩ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ২১:১৬ পিএম

১৭১ জনের মনোনয়ন সংগ্রহ

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন উপলক্ষে মনোনয়ন সংগ্রহ চলছে। বুধবার (৩ মে) বিকাল ৪টা পর্যন্ত মেয়র পদে ২ ও কাউন্সিলর পদে ১৬৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।

মেয়র পদে মনোনয়ন কেনা দুজন হলেন- মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু ও আব্দুল মান্নান খান। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন।

কাউন্সিলর পদে ১৬৯ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৪০ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) ১২৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র জমার শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা