× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে ধর্ষণ ও হত্যাচেষ্টা : ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মামলা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৮:৪২ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৯:২১ পিএম

মো. টিপন মিয়া। প্রবা ফটো

মো. টিপন মিয়া। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগে স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. টিপন মিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (৩ মে) বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এ তথ্য জানান।

গত ১৩ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত টিপন মিয়া গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।

শিশুটির পরিবারের দাবি, ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালীরা তাদের হুমকি দিচ্ছে। পরিবারটি প্রধানমন্ত্রীর উপহার দেওয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

শিশুটির পরিবারের আরও দাবি, ওই রাতে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে মারধর ও ধর্ষণ করেন আইয়ুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ ৯ নম্বর ওয়ার্ড শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক টিপন মিয়া ওরফে সোহেল সরকার। ধর্ষণের মামলা দিতে থানায় গেলে মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয় পুলিশ।

পরে ১৮ এপ্রিল শিশুটির মামা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩-এ ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলার আবেদন করেন। আদালত বাঞ্ছারামপুর মডেল থানাকে মামলা নেওয়ার নির্দেশ দিলে ২৬ এপ্রিল মো. টিপন মিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা নেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম।

এ বিষয়ে ওসি নূরে আলম বলেন, ‘আদালত থেকে ধর্ষণসংক্রান্ত একটি অভিযোগ পেয়ে আমরা একটি মামলা নিয়েছি। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছি। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এসব তথ্য নিশ্চিত করেন আইয়ুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী নূর মোহাম্মদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা