× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালিক সমিতির বিরোধে নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৫:২৫ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৫:৪৪ পিএম

মালিক সমিতির বিরোধে নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ। প্রবা ফটো

মালিক সমিতির বিরোধে নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ। প্রবা ফটো

দুই জেলার বাস মালিক সমিতির বিরোধে নওগাঁ থেকে বগুড়া রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৩ মে) সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।  

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঈদের আগে নওগাঁ থেকে ঢাকাগামী তিনটি এসি বাস বরেন্দ্র এক্সপ্রেস ব্যানারে চালু করে নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ। মঙ্গলবার বগুড়া চারমাথায় আমাদের একটি এসি বাস আটকে দেয় বগুড়া শাহ ফতেহ আলী বাসের মালিক আমিনুল ইসলামের লোকজন। এরপর আমরা তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদের জানান, নওগাঁ থেকে কোনো এসি বাস বগুড়া হয়ে ঢাকায় যেতে দেবে না। অথচ শাহ ফতেহ আলী অসংখ্য এসি বাস নওগাঁ থেকে ঢাকাতে যায়। এ বিষয়ে আমরা কিছুই বলি না। গতকাল যখন তারা আমাদের একটা বাস আটকে দিয়েছে, এজন্য আজকে আমরাও তাদের একটা বাস আটকে দিয়েছি।’

শহিদুল ইসলাম আরও বলেন, ‘আপাতত নওগাঁ থেকে ঢাকাগামী সব বাস আত্রাই হয়ে নাটোর দিয়ে ঢাকা যাচ্ছে। পাশাপাশি নওগাঁ-বগুড়া রুটে অভ্যন্তরীণ বাসগুলো নওগাঁ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে বগুড়ার সীমানায়। আপাতত দুই জেলার সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।’ 

এ বিষয়ে শাহ ফতেহ আলী বাসের মালিক আমিনুল ইসলাম জানান, নওগাঁর বাস মালিক গ্রুপ তাদের অভ্যন্তরীণ রোড থেকে প্রায় ৩৫টি বাস বগুড়ার হয়ে ঢাকাতে চলে। এ বিষয়ে আমরা তাদের কিছুই বলিনি। কিন্তু আমাদের একটা প্রস্তাব ছিল- সেখান থেকে আরও একটা বাস চালানোর জন্য প্রস্তাব করি। কিন্তু নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ সেটি প্রত্যাখ্যান করে। এরইমধ্যে হঠাৎ করে নওগাঁ থেকে তিনটি এসি বাস চালু করে তারা। সেহেতু বাস চালানোর বিষয়টি সমঝোতার ভিত্তিতে হয়, এই বিষয়ে তারা আমাদের কিছুই বলেনি। এজন্য তাদের বাস আটকে দেওয়া হয়েছে এবং তারাও আমাদের একটা বাস আটকে দিয়েছে।‘

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা