× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৫:১২ পিএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৮:৩৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দিনাজপুরের খানসামায় জমি থেকে এক যুবকের নিথর দেহ উদ্ধার করা হয়ছে। তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৩ মে) খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০ বছর বয়সি ওই যুবকের নাম জীবন রায়। তিনি গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের বিমল রায়ের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কয়েকজন কৃষক কাজে যাওয়ার পথে পাটক্ষেতে জীবনকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে বিষয়টি জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে। জীবন চিরিরবন্দর উপজেলায় ট্রিলিয়ন গোল্ড কোম্পানিতে চাকরি করতেন। ওই এলাকায় থাকাকালে তিনি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে প্রেমিকার বাড়ি থেকে তাকে বিয়ের চাপ দেয়। জীবন তার পরিবারকে জানালে তাতে পরিবার সাড়া দেয়নি। সেকারণে অভিমান করে জীবন আত্মহত্যা করতে পারে।

জীবন রায়ের বাবা বিমল রায় জানান, কয়েক মাস থেকে জীবন বিয়ের জন্য পরিবারকে চাপ দেয়। তার বিয়ের বয়স হয়নি বলে পরিবারের কেউ রাজি হইনি। সেকারণে কয়েকদিন থেকেই তাকে হতাশা মনে হয়েছে। হতাশা থেকেই জীবন বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি চিত্তরঞ্জন রায় বলেন, ‘বুধবার সকালে ওই যুবকের মরদেহ পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করেছে খানসামা থানা পুলিশ । এ সময় মরদেহের পাশে মারশাল অটো ক্রপ কেয়ার লিমিটেডের একটি কীটনাশকের বোতল উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা