× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৩ ১১:১৭ এএম

আপডেট : ০৩ মে ২০২৩ ১৬:৫১ পিএম

নিহত যুবলীগ নেতা জামাল হোসেন। প্রবা ফটো

নিহত যুবলীগ নেতা জামাল হোসেন। প্রবা ফটো

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডের তিনদিন পর মামলা হয়েছে। নিহতের স্ত্রী পপি আক্তার মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১১টায় দাউদকান্দি থানায় ১৭ জনের মামলা দায়ের করেন। 

মামলার এজহারে নাম উল্লেখ করে ৯ জনকে এবং অজ্ঞাত পরিচয় হিসাবে আটজনকে আসামি করা হয়েছে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মামলা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম বলা যাচ্ছে না। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। আমাদের সঙ্গে অন্যান্য সংস্থা কাজ করছে।’

প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে হত্যা করা হয় তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে।

তিনজন বোরকা পরিহিত ব্যক্তি তাকে গুলি করে হত্যা করেন। জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে।

তিতাস উপজেলায় বাড়ি হলেও তিনি ব্যবসা করতেন পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে।

এর আগেও তিতাস উপজেলায় রাজনৈতিক ও আধিপত্য বিস্তারের জেরে তিতাস এবং দাউদকান্দির গৌরিপুর বাজারে পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, সবগুলো হত্যাকাণ্ডে মধ্যে যোগসূত্র রয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা