× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে আহত ৩৫

হবিগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১২:১১ পিএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২ ১২:৩২ পিএম

ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহন ও গ্রীনলাইন বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ছবি : সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহন ও গ্রীনলাইন বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহন ও গ্রীনলাইন বাসের সংঘর্ষে চালকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

উপজেলার শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার এসআই শাহিন আহমেদ বলেন, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী গ্রীনলাইন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই বাসের চালক ও যাত্রীসহ অন্তত ৩৫ জন আহত হন। 

এসআই শাহিন বলেন, আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। দুই বাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

প্রবা/ইউরি/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা