× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্টফোনে প্রশ্নোত্তর পাঠানোর অভিযোগে আটক ১, দুই পরীক্ষার্থী বহিষ্কার

বগুড়া অফিস

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৭:২১ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৮:১৬ পিএম

শামীম আহমেদ হৃদয়। ছবি : সংগৃহীত

শামীম আহমেদ হৃদয়। ছবি : সংগৃহীত

বগুড়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা চলাকালে কেন্দ্রের পাশে মুঠোফোনে প্রশ্নোত্তর পাঠানোর অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে ওই কেন্দ্রে মুঠোফোন ব্যবহার করায় দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ওই যুবকের নাম শামীম আহমেদ হৃদয়। তিনি সোনাতলার ছাতিয়ানতলা গ্রামের ছায়েদ মণ্ডলের ছেলে এবং সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ ছাড়া বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজন সোনাতলা আব্দুল মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের এবং অপরজন ভিকেনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

সাঈদা পারভীন জানান, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে কয়েকজন যুবক মোবাইল নিয়ে জটলা পাকিয়েছিল। পরে সন্দেহ হলে শামীম আহমেদ হৃদয় নামে একজনকে আটক করা হয়। তার কাছে থাকা মোবাইল ফোনের মেসেঞ্জারে আজকের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র পাওয়া গেছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

এ ছাড়া ওই কেন্দ্রে দুই শিক্ষার্থীর কাছে মুঠোফোন এবং সেই মুঠোফোনে প্রশ্নোত্তর পাওয়া গেছে। এ কারণে তাদের দুজনকে বহিষ্কার করা হয়েছে। 

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, ‘পরীক্ষাকেন্দ্রের বাইরে থেকে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা