× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীক্ষায় নকল সরবরাহ, দপ্তরির ২ বছরের জেল

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৭:১৯ পিএম

দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম সুমন। ছবি: সংগৃহীত

দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম সুমন। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার নকল সরবরাহের দায়ে দপ্তরিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন।

দণ্ডিত নজরুল ইসলাম সুমন বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি। তিনি সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বাসিন্দা।

মো. ইসমাইল হোসেন বলেন, ‘দপ্তরি নজরুল ইসলাম সুমন এক শিক্ষার্থীকে বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নোত্তর সরবরাহ করছেন। বিষয়টি দেখতে পেয়ে হাতেনাতে তাকে আটক করা হয়। পরে শিক্ষার্থীর উত্তরপত্রের সঙ্গে নকলের মিল থাকায় দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।’

তিনি আরও বলেন, ‘অপরাধ প্রমাণিত হওয়ায় নজরুল ইসলাম সুমনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা