× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাজিরপুরে কাভার্ডভ্যানচাপায় শিক্ষক নিহত

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৪:৩৮ পিএম

দুর্ঘটাস্থলে শিক্ষকের মরদেহ। প্রবা ফটো

দুর্ঘটাস্থলে শিক্ষকের মরদেহ। প্রবা ফটো

পিরোজপুরের নাজিরপুরে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে নয়টার সময় নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের মাটিভাঙ্গা ইউনিয়নের নতুন রাস্তা তারাবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুফতি মহামুদুল হাসান ফিরোজী নজিরপুরের শাখারীকাঠি ইউনিয়নের হোগলাবুনিয়ার কাটাবুনিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক ছিলেন। আহত আলী হোসেন একই মাদ্রাসার শিক্ষক।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি নাজিরপুরের দিকে আসছিল। নতুনরাস্তা তারাবুনিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে এটি চাপা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মাহামুদুল হাসান ফিরোজী মারা যান। তার বাহনে থাকা আহত আলী হোসেনকে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মোহাম্মদ হুমায়ূন কবির জানান, দুর্ঘটানার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছেন। বাহনটি জব্দ করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা