× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রী হত্যার অভিযোগে যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ১৪:০৭ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১৪:১৯ পিএম

নিহত খুরশিদা আক্তার খুশির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। প্রবা ফটো

নিহত খুরশিদা আক্তার খুশির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। প্রবা ফটো

লক্ষ্মীপুরে বিয়ের দেড় মাসের মাথায় শরবতের সঙ্গে বিষ খাইয়ে গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর বটতলি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো. ফজলু লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর বটতলি এলাকার বাসিনা। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাতে তিনি জানান, দেড় মাস আগে পারিবারিকভাবে ফজলুর সঙ্গে খুশির বিয়ে হয়। বিয়ের পরে জানা যায় ফজলু মাদকাসক্ত। এ নিয়ে খুশির সঙ্গে কলহ সৃষ্টি হয়। সোমবার রাতে মাদকসেবন করে ফজলু ঘরে ফেরে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ফজলু তাকে ভোররাতে শরবতের সঙ্গে ইদুর মারার বিষ মিশিয়ে খাইয়ে দেয়। মঙ্গলবার সকালে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার মৃত্যু হয়।

সদর হাসপাতালে উপস্থিত থাকা খুশির বড় ভাই আব্দুর রহিম আব্দুর রহিম বলেন, ‘বিষ খাইয়ে দেওয়ার পরও আমার বোন মারা যায়নি। তাকে হাসপাতালে আনার পর ফজলু গলা টিপে হত্যা করেছে।’

মরদেহ দাফনের পর নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিবে বলে জানান নিহতের বড় ভাই। 

ওসি মোসলেহ উদ্দিন বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে ফজলুকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে খুশির মৃত্যুর আসল কারণ জানা যাবে। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা