× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধলেশ্বরীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৩ ১২:২৬ পিএম

আপডেট : ০২ মে ২০২৩ ১২:৩৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রিমন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চান্দেরচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীর তীর থেকে আধা কিলোমিটার দূরে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

এর আগে রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চান্দেরচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশু আমির হামজা ও রিমন হোসেন। ওই দিনই রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল শিশু আমিরের মরদেহ উদ্ধার করে

শিশু রিমন হোসেন উপজেলার চান্দেরচর গ্রামের বাবুল মিয়ার ছেলে। শিশু আমির হামজা একই গ্রামের আব্দুর আউয়ালের ছেলে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, রবিবার বিকালে চান্দেরচর গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে গোসল করতে নামে শিশু আমির ও রিমন। একপর্যায়ে তারা নদীতে তলিয়ে নিখোঁজ হয়। পরে সিরাজদীখান ফায়ার সার্ভিস ও ঢাকার সদরঘাট নৌফায়ার সার্ভিসের (শ্যামপুর জোন) ডুবুরিদল আমিরের মরদেহ উদ্ধার করে। আমিরের মরদেহ উদ্ধার করলেও রিমন নিখোঁজ ছিল।

নিহতের মরদেহ জানাজা ও দাফন শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা