× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক কারবারির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ২

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০১ মে ২০২৩ ১৯:১২ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ১৯:৫৮ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মাদক কারবারি গ্রেপ্তার। প্রবা ফটো

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মাদক কারবারি গ্রেপ্তার। প্রবা ফটো

কিশোরগঞ্জের কুলিয়ারচরে চেকপোস্টে দায়িত্ব পালনকালে মাদক কারবারিদের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রবিবার (৩০ এপ্রিল) রাত ৮টায় উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম মো. বাছেদ মিয়া। গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন-- উপজেলার মনোহরপুর গ্রামের মনির মিয়া ও পশ্চিম তারাকান্দি গ্রামের নাইম মিয়া।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রবিবার রাতে বাজরা বাসস্ট্যান্ডের পাশে চেকপোস্ট বসিয়ে পুলিশ তল্লাশি চালায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুজন পুলিশ সদস্যকে তল্লাশিতে বাধা দেয়। একপর্যায়ে মোটরসাইকেল আরোহীরা কনস্টেবল বাছেদ মিয়াকে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক অন্য পুলিশ সদস্যরা বাছেদ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, হামলাকারী দুজনকে বিদেশি মদ, ৫২ পিস ইয়াবা ও দুটি চাকুসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন মাদক মাদক কারবারি। এ ঘটনায় এসআই মাহবুবুর রহমান বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। তাদের সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা