× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝুঁকিপূর্ণ মার্কেটে জীবনের ঝুঁকি নিয়েই ব্যবসা

বেড়া (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৩ ১৩:১৬ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ১৪:০৭ পিএম

জরার্জীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পৌর-কর্তৃপক্ষ উচ্ছেদ নোটিস দিয়েছে। প্রবা ফটো

জরার্জীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় পৌর-কর্তৃপক্ষ উচ্ছেদ নোটিস দিয়েছে। প্রবা ফটো

পাবনার বেড়া পৌর সুপার মার্কেট দীর্ঘদিন জরার্জীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। যেকোনো মুহূর্তেই ধসে পড়তে পারে বলে আশঙ্কা আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মার্কেটের ব্যবসায়ীরা। অর্ধশতাধিক ব্যবসায়ী জীবনের ঝুঁকি নিয়েই ব্যবসা পরিচালনা করছেন।

সরেজমিনে দেখা যায়, মার্কেটটি ভেঙে ফেলা নিয়ে পক্ষে-বিপক্ষে বক্তব্য দিচ্ছে সেখানকার ব্যবসায়ীরা। একপক্ষ বলছেন, তারা মৃত্যুঝুঁকি নিয়েই সেখানে ব্যবসা চালিয়ে যেতে চান। অন্যপক্ষ বলছেন, ভবনটি ভেঙে নতুন করে নির্মাণ না করলে, সাভারে রানা প্লাজার মতো বড় একটা ট্র্যাজেডি হয়ে দাঁড়াবে বেড়া পৌর সুপার মার্কেট।

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির পর মার্কেটটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যবসায়ীদেরকে প্রথম উচ্ছেদ নোটিস দেওয়া হয়। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যবসায়ীদের আবারও নোটিস দিয়েছে। এ দিকে পাশের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে ফেলার দাবি জানান।

জানা গেছে, ১নম্বর খাস খতিয়ানভুক্ত সরকারি জায়গার ওপর ১৯৮৩ সালে বেড়া পৌরসভার তৎকালীন মেয়র নির্মাণ করেন পৌর সুপার মার্কেট। এক দশক আগে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় ভবনটিকে। সম্প্রতি নতুন করে উচ্ছেদ নোটিস নিয়ে স্থানীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। 

ওই মার্কেটের ব্যবসায়ী মনিরুজ্জামান জানান, দুইমাস আগে তার রুমের ছাদ থেকে বিশালাকৃতির ঢালাইসহ পলেস্তেরার একটি খণ্ড আকস্মিকভাবে মাথার সামনে খুলে পড়ে। এতে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান । পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ১নম্বর ওয়ার্ড কাউন্সিল আবু সাইয়িদকে জানাই। 

আব্দুল মমিন মোল্লা বলেন, যখনই ছাদের দিকে তাকাই, তখনই ভয়ে আঁতকে উঠি। সব সময় ভয়ের মধ্যে থেকে ব্যবসা করতে হচ্ছে। 

উচ্ছেদের বিষয়ে তিনি বলেন, পৌর কর্তৃপক্ষ দশ বছর আগে ২০১৩ সালে একবার নোটিস দিয়েছিলেন। সম্প্রতি আবার নোটিস দিয়ে রুমটি ছেড়ে দেবার কথা জনিয়েছেন ।

শ্রী লিটন চৌধুরী বলেন, 'মার্কেটটি নির্মাণের এতো কম সময়ের মধ্যে পরিত্যক্ত হবে এটা কল্পনাও করিনি। তার মতে অপরিকল্পিতভাবে নির্মাণ করায় বিভিন্ন জায়গায় ভাঙন ধরেছে। এতে ভয় হলেও এভাবেই ব্যবসা চালিয়ে যেতে চাই।'

পার্শ্ববর্তী মার্কেটের ব্যবসায়ী সবুজ মোল্লা, লিটন মোল্লা, ওয়াহিদ জামান, গৌর কর্মকার, আবুল বাশার, আব্দুল হাকিম, রেজাউল হোসেন, আনোয়ার হোসেন, ইমারত হোসেন, লিটন হোসেন জানান, সে মার্কেট এতোটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যে, ভবনটি দুর্ঘটনার কবলে পড়লে তাদেরও প্রাণহাণির শঙ্কা রয়েছে। তাই তারাও আতঙ্কে থাকেন। 

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, 'মার্কেটটি খাস খতিয়ান সম্পত্তির ওপর নির্মিত। এটি আমার জানা ছিল না। বিষয়টি জেনেছি, এখন বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।'

বেড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) হারুন-আর রশীদ প্রতিদিনের বাংলাদেশকে জানান, ভবনটি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে দশ বছর আগেও তাদের উচ্ছেদের জন্য নোটিস প্রদান করা হয়েছিল। তবে মানুষের জানমালের ক্ষতি এড়াতে বর্তমান মেয়র আলোচনা করে চূড়ান্ত সিন্ধান্ত নিয়েছেন মার্কেট ভেঙে ফেলার। ইতোমধ্যে মার্কেটের মাসিক ভাড়া আদায় স্থগিত করা হয়েছে। সেখানে অবস্থান করা ব্যবসায়ীদেরকে নোটিস দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা