× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে স্কুল শিক্ষককে গুলি করে হত্যা

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ২৩:৪২ পিএম

আপডেট : ০১ মে ২০২৩ ০০:০৫ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা উপজেলায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান পাংশা সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ইব্রাহিম মন্ডলের ছেলে।

রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এমএম শাকিলুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস বানু বলেন, ‘এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে। কিছু দিন আগে গুলি করে একজন গৃহবধুর চোখ নষ্ট করে দেওয়া হয়েছে। এখানে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানাচ্ছি।’

স্থানীয় গ্রাম পুলিশ সদস্য রাম প্রসাদ জানান, মিজানুর রহমান শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করতেন। হোসেনডাঙ্গা বাজারে তার সারের দোকান রয়েছে। রবিবার দোকানের হালখাতার অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে। 

রাজবাড়ীর এসপি এমএম শাকিলুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা