মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৯:২৮ পিএম
কিশোরগঞ্জে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শস্যের নিবিড়তা ও উৎপাদন বৃদ্ধিকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়নতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করা হয়।
অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আ. সাত্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা খামার বাড়ির পরিচালক (সরেজমিন উইং) তাজুল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) জয়নাল আবেদীন, অতিরিক্ত পরিচালক (মনিটরিং) আশরাফ উদ্দিন, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এসএম সোহরাব উদ্দিন।
প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান কর্মশালায় স্বাগত বক্তব্য দেন। কর্মশালায় বৃহত্তর ময়মনসিংহের ৮টি জেলার কৃষক, উপপরিচালক, জেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কর্মকর্তাবৃন্দসহ ১৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।