× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে অটোরিকশায় বাসের ধাক্কা, স্কুলছাত্রীসহ নিহত বেড়ে ৪

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৫:৪১ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৫:৫৯ পিএম

বাসচাপার পর দুমড়েমুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা। প্রবা ফটো

বাসচাপার পর দুমড়েমুচড়ে যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা। প্রবা ফটো

টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেওয়ায় দুই স্কুলছাত্রীসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। 

রবিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার বাঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সড়কটি স্বাভাবিক করা হয়।

নিহতরা হলো, উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়ার মেয়ে রশ্নি আক্তার ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথি আক্তার। ব্যাটারিচালিত অটোরিকশার চালক উপজেলার নরিল্লাহ গ্রামের হামিদ মিয়া, গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের মোস্তফা মিয়া।

মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারজানা আফরোজ জেমি জানান, জামালপুর থেকে ঢাকাগামী এসটি এক্সপ্রেস পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন ও উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে দুজনসহ চারজন নিহত হয়। এদের মধ্যে অটোরিকশাটির চালকও রয়েছেন।  

তিনি জানান, আহত অবস্থায় আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। 

চারজনের মধ্যে দুই স্কুলছাত্রীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাকি দুজনের লাশ ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আসলাম হোসাইন বলেন, ’ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। এ ঘটনায় অন্ততপক্ষে আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’ 

আহতদের উদ্ধার করে স্থানীয়রা প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা