টাঙ্গাইল প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৪:১৮ পিএম
দুর্ঘটনাপর পর ঘটনাস্থলে স্থানীয় লোকজন ও পুলিশ। প্রবা ফটো
টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্যাটারিচালিত ভ্যানে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার বাঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই ) ইদ্রিস আলী বলেন, জামালপুর খেকে ঢাকাগামী বাস অটোভ্যানটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ছাড়া আরও তিনজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালেপাঠিয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।