× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর সিটি নির্বাচন

মায়ের বৈধ, জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১১:৩২ এএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১২:০৩ পিএম

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। প্রবা ফটো

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠানে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। প্রবা ফটো

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়ন বাতিল হয়েছে। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়ন বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। 

রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সিটি করপোরেশনের বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম। তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। 

তিনি বলেন, 'জাহাঙ্গীর আলমের অন্যান্য তথ্য সঠিক রয়েছে।  তবে তার ব্যাংকের একটি স্টেটমেন্ট সমস্যার কারণে মনোনয়ন বাতিল হয়েছে।যেহেতু সময় আছে। তার আপিল করার সুযোগ রয়েছে।' 

রিটার্নিং কর্মকর্তা জানান, ঋণখেলাপির জন্য সাবেক মেয়রের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  

এর আগে জাহাঙ্গীর সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের কাছে নৌকা প্রতীক চেয়ে আবেদন করে। তবে দল তাকে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। সিটি করপোরেশনটিতে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। প্রতীক বরাদ্দ করা হবে ৯ মে। আগামী ২৫ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা