× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটি টাকার চোরাই মালামালসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:০৫ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৬:০৬ পিএম

কোটি টাকার চোরাই মালামালসহ ডিবির হাতে গ্রেপ্তার তিনজন। প্রবা ফটো

কোটি টাকার চোরাই মালামালসহ ডিবির হাতে গ্রেপ্তার তিনজন। প্রবা ফটো

মানিকগঞ্জের সাটুরিয়ায় দুটি ট্রাকের ইঞ্জিনসহ বিভিন্ন কাটা অংশ ও চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৯ এপ্রিল) সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ সদরের গোলড়া গ্রামের মাহাবুব আলম রাকিব, ঢাকুয়াপাড়া গ্রামের মো. বাদল বিশ্বাস ও সিংগাইর উপজেলার পূর্ব বান্দাইল গ্রামের মো. সাদ্দাম হোসেন।

মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সাটুরিয়া উপজেলার কামতা এলাকার মো. খোরশেদ আলমের একতা ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে তিনটি ট্রাকের ইঞ্জিনসহ মাহাবুব আলম রাকিবকে আটক করা হয়। রাকিব জানায়, ট্রাকসহ বিভিন্ন চোরাই গাড়ি বিভিন্ন জেলা থেকে ক্রয় করে সেগুলো মানিকগঞ্জ সদরে জাগীর এলাকায় নিয়ে খণ্ড খণ্ড করে কেটে বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করা হতো। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে চোরাই ট্রাকের কাটা অংশ বোঝাই একটি ট্রাকসহ সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। একইদিনে মানিকগঞ্জ সদরে কাইলানী গ্রামের ছবেদ মার্কেট এলাকা থেকে ১৪টি চাকা ও ৫টি রিংসহ বাদল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও জব্দ মালামালের বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকার মতো। এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি মামলা করা হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা