× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছ ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৪:৩০ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:৫২ পিএম

সংবাদ সম্মেলনে অপহৃতের বড় ছেলে সোহেল রানাসহ পরিবারের অন্য সদস্যরা। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে অপহৃতের বড় ছেলে সোহেল রানাসহ পরিবারের অন্য সদস্যরা। প্রবা ফটো

বাগেরহাটের মোংলায় এক মাছ ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৯ এপ্রিল) প্রেস ক্লাবে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান অপহৃতের বড় ছেলে সোহেল রানা।

অপহরণের শিকার ওই ব্যবসায়ীর নাম মাহে আলম। তিনি মোংলা বাজারের মাছ ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে সোহেল রানা বলেন, ‘বাবাকে অপহরণের ভিডিও ফুটেজ এবং অপহরণের যাবতীয় তথ্য-উপাত্ত মোংলা থানায় দিলেও মামলা নেয়নি পুলিশ। বাবা হত্যার বিচার না পেয়ে তাই সাংবাদিকদের দ্বারস্থ হয়েছি।’

সিসিটিভির ফুটেজ ও অপহরণের সব রকমের তথ্য-উপাত্ত নিয়ে থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি পরিবারের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, ‘অপহরণের যে প্রমাণ তারা নিয়ে এসেছেন তা গ্রহণযোগ্য নয়। যে মরদেহের কথা বলা হচ্ছে, তার ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের প্রতিবেদন হাতে না পেলে কীভাবে মামলা নেব?

মাহে আলমের ছোট ছেলে সুমন রানা বলেন, ১০ এপ্রিল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তার বাবা। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে মোংলা থানায় জিডি করা হয়। এরপর ২০ এপ্রিল মোংলা পোর্ট পৌরসভার সিসি ক্যামেরার ফুটেজে তার বাবা মাহে আলমকে ট্রলার মাঝি মোশাররফ হোসেন বাণীশান্তা ট্রলারঘাটে নিয়ে যাচ্ছেন। ওই ফুটেজের সূত্র ধরে ঘাটের অন্য মাঝিদের জিজ্ঞেস করা হলে তারা বলেন সুন্দরবনের করমজলে নিয়ে যাওয়া হয়েছে মাহে আলমকে।

তিনি বলেন, ১৩ এপ্রিল সুন্দরবনের করমজল থেকে পুলিশ অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে। ওই লাশটি তার বাবার। কারণ হিসেবে তিনি বলেন, উদ্ধারকৃত লাশটির পরনে প্যান্ট ও শার্ট তার বাবার প্যান্ট-শার্টের সঙ্গে মিল রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা