× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের ছুটি শেষে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১২:৩২ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৩:০৪ পিএম

ঈদের ছুটি শেষে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু। ছবি : সংগৃহীত

ঈদের ছুটি শেষে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি শুরু। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপসহ উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে ১৮ এপ্রিল সকাল ৯টা থেকে ২৮ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ ১১ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ব্যবসায়িক সব কার্যক্রম বন্ধ রাখা হয়। ছুটি শেষে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় সকালে শুরু হয়েছে।

এ সময়ে আমদানি-রপ্তানির সব কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা