× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাঙ্গু গ্যাসক্ষেত্রের যন্ত্রাংশ চুরির সময় আটক ১৬

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৯:৪৫ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ২০:০০ পিএম

সাঙ্গু গ্যাসক্ষেত্রের যন্ত্রাংশ চুরির সময় আটকরা। প্রবা ফটো

সাঙ্গু গ্যাসক্ষেত্রের যন্ত্রাংশ চুরির সময় আটকরা। প্রবা ফটো

বঙ্গোপসাগরে অবস্থিত সাঙ্গু গ্যাসক্ষেত্রের যন্ত্রাংশ চুরির সময় ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে বাহিনীটি নিজস্ব জাহাজ নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, নুরুল ইসলাম, মারুফ, সাদেক, তাসিব, সজীব, হামিদ, মফিজ, সোহেল, সোহরাব, বাবুল, মুন্না, তানভীর, তুহিন, বাবু, সিদ্দিক ও জসিম।

কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা (মিডিয়া) লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গ্যাসক্ষেত্রটি থেকে দীর্ঘদিন যন্ত্রাংশ চুরি হচ্ছিল। শুক্রবার সকালে সেখানে অবস্থান করছে খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, পাশে একটি বোট নোঙর করা। গ্যাসক্ষেত্র থেকে কয়েকজন ব্যক্তি বিভিন্ন যন্ত্রাংশ কেটে নিচ্ছে। পরে স্ট্রাকচার, পাইপ, গ্যাস কাটার ও সিলিন্ডারসহ ১৬ জনকে আটক করা হয়।

তিনি জানান, আটকরা স্বীকার করেছে তারা আগেও এখান থেকে চুরি করেছে। সেসব তারা চট্টগ্রামের ভাটিয়ারীতে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করতেন। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা