× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল

রাতের আঁধারে বাউফলে আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলেন দুর্বৃত্তরা

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৬:৫৬ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৭:৫৪ পিএম

আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের আগের ও পরের ছবি। প্রবা ফটো

আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের আগের ও পরের ছবি। প্রবা ফটো

পটুয়াখালীর বাউফলে রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকের সামনের সাইনবোর্ড খুলে ফেলেছেন দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার (২৮ এপ্রিল) ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, সাইনবোর্ড ছিঁড়ে অপর একটি সাইনবোর্ড স্থাপনের চেষ্টা করছিল দুর্বৃত্তরা। তবে বিষয়টি কেউ একজন দেখে ফেললে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। 

বৃহস্পতিবার রাত ৪টার দিকে পৌর শহরের টিএনটি রোডের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চারজন ব্যক্তি একটি মই নিয়ে জনতা ভবনের (আওয়ামী লীগ কার্যালয়) প্রধান ফটকের সামনে টাঙানো ‘আওয়ামী লীগ কার্যালয়, জনতা ভবন, বাউফল পটুয়াখালী’ লেখাসংবলিত সাইনবোর্ড খুলে ফেলেন। পরে শুধু ‘জনতা ভবন, বাউফল, পটুয়াখালী’ লেখাসংবলিত একটি সাইনবোর্ড টাঙানোর চেষ্টা করেন। কার্যালয়ের সামনে থেকে কেউ একজন চিৎকার দিলে ওই চার দুর্বৃত্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

পৌরসভার কাউন্সিলর মো. মামুন আকন বলেন, ‘কিছু লোক আওয়ামী লীগ কার্যালয়ের সাইনবোর্ড খুলে ফেলছেন, এমন সংবাদে এক ব্যক্তি মোবাইল ফোনে ক্ষুদে বার্তায় আমাকে জানায়। খবর পেয়ে আমি বাসা থেকে বের হয়ে জনতা ভবনের সামনের সড়কে আসি। এসে দেখি চারজন মুখোশধারী ব্যক্তি ‘আওয়ামী লীগ কার্যালয়, জনতা ভবন, বাউফল পটুয়াখালী’ সাইনবোর্ড খুলে ফেলেন। পরে একটি মই দিয়ে শুধু জনতা ভবন লেখা সাইনবোর্ড টাঙানোর চেষ্টা করেন। তখন তারা আমার উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে মই ও জনতা ভবন লেখা ব্যানার রেখে পালিয়ে যায়। যাওয়ার সময় আগের সাইনবোর্ড সঙ্গে করে নিয়ে যায় তারা।’

গত বুধবার দুপুরে পৌর শহরের পাবলিক মাঠে এক প্রতিবাদ সভায় আওয়ামী লীগের এক নেতা ও জনপ্রতিনিধি ‘জনতা ভবন আওয়ামী লীগ কার্যালয় লেখা নেই’ বলে মন্তব্য করেন। 

পরে বৃহস্পতিবার স্থানীয় এমপি আ স ম ফিরোজ, এমপির পুত্র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রায়হান সাকিব তার ফেসবুক পেজে জনতা ভবনের সামনে আওয়ামী লীগ কার্যালয় লেখা একটি ছবি ও ভিডিও পোস্ট করেন। 

তিনি তার পোস্টে লেখেন, পৌর মেয়র সাবেক পাবলিক মাঠে দেওয়া বক্তব্যে ভুল তথ্য দিয়েছেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, জনতা ভবনের ওপরে ‘আওয়ামী লীগ কার্যালয়, বাউফল, পটুয়াখালী’ লেখা আছে এবং স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও  মটরচালক লীগের সাইনবোর্ড দেওয়া আছে। 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বাউফল উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান বলেন, ‘৭৯ সাল থেকে জনতা ভবন আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। দলীয় সব কর্মসূচি জনতা ভবনে পালিত হয়ে আসছে। আওয়ামী লীগ নামধারী কিছু ব্যক্তি বিভিন্ন সময় জনতা ভবনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। যারা জনতা ভবনকে প্রশ্নবিদ্ধ করে আসছে, তারা রাতের আঁধারে সাইনবোর্ড খুলে ফেলেছেন।’ 

ঘটনার সত্যতা স্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, ‘শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা