× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়ায় রাজধানীমুখী মানুষের ঢল

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৩:৫৫ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৫:৩৮ পিএম

দৌলতদিয়ায় ফেরিঘাটে যাত্রীর উপচে পড়া ভিড়। প্রবা ফটো

দৌলতদিয়ায় ফেরিঘাটে যাত্রীর উপচে পড়া ভিড়। প্রবা ফটো

ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে কর্মস্থলে ফেরা মানুষের ঢল দেখা গেছে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে। যানজট না থাকায় মহাসড়ক, ফেরি ও লঞ্চে যাত্রীদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে যেতে পারছেন তারা।

তবে বিভিন্ন যানবাহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। এদিকে প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী পরিবহনের অভিযোগ উঠেছে।

কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ফেরিঘাটে আসা যাত্রী সজীব জানান, মহাসড়কে ফেরি ও লঞ্চে তাদের কোনো দুর্ভোগ হয়নি। যানজট না থাকায় এ বছর তারা ভালোভাবে ঈদ করে কর্মস্থলে যোগ দিতে পারছেন।

মাগুরা থেকে আসা যাত্রী ইসমাইল ও জাকির হোসেন জানান, ঈদের আগে ও পরে কোনো দুর্ভোগে তাদের পড়তে হয়নি। বেশ কয়েক বছর পর তারা এত ভালোভাবে যাতায়াত করতে পারছেন। তবে বিভিন্ন যানবাহনে বেশি ভাড়া নেওয়ার কথা জানান তারা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, ঈদের পর আজ সাপ্তাহিক ছুটির দিনের কারণে মানুষ ও যানবাহনের চাপ বেশি রয়েছে। তবে ফেরির সংখ্যা বেশি থাকায় যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি হচ্ছে না। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯টি ফেরি ও ১৬টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা