× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট সিটি নির্বাচন : প্রথম দিন মনোনয়নপত্র নেননি কেউ

সিলেট অফিস

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১৯:৫৫ পিএম

নগর ভবন, সিলেট সিটি করপোরেশন। সংগৃহীত ফটো

নগর ভবন, সিলেট সিটি করপোরেশন। সংগৃহীত ফটো

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন কোনো প্রার্থী তা সংগ্রহ করেননি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ছিল মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন। তবে বৃহস্পতিবার কোনো প্রার্থী জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র কিনতে যাননি।

জেলা রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার সৈয়দ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের সময় ছিল। প্রথম দিন কেউ মনোনয়নপত্র নেননি। তবে অনেকে এসেছিলেন যাচাই-বাছাই করতে।  

ঘোষিত তফসিল অনুযায়ী, সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন। ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। বাছাই হবে ২৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন। এর আগে ২৩ মে পর্যন্ত সাপ্তাহিক ও ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা