× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর সিটি নির্বাচন

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র জাহাঙ্গীর

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৯:২০ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ২২:২০ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তার মাসহ ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান শেষ হচ্ছে কাল বৃহস্পতিবার।

বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

তফসিল ঘোষণার পর থেকে বুধবার বিকাল পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ৩৪০ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১৯১ জন ও সংরক্ষিত কাউন্সিল পদে ৬৪ জন।

মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, জাতীয় পার্টির গাজীপুর মহানগর শাখার সভাপতি এমএম নিয়াজ উদ্দিন, আওয়ামী লীগের নেতা আবদুল্লাহ আল মামুন মণ্ডল (স্বতন্ত্র), আতিকুল ইসলাম (গণফ্রন্ট), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাইর রহমান, মো. রাজু আহমেদ (জাকের পার্টি), সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র), হারুন অর রশীদ (স্বতন্ত্র), আবুল হোসেন (স্বতন্ত্র), মোহাম্মদ অলিউর রহমান (স্বতন্ত্র), মোকলেছুর রহমান (স্বতন্ত্র), আওয়ামী লীগের দলীয় মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, মো. জাহাঙ্গীর আলম ( স্বতন্ত্র), জায়েদা খাতুন (স্বতন্ত্র)।

মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নৌকা মনোনীত প্রার্থী আজমত উল্লা খান বলেন, ’আগামীকাল সকালে নির্বাচনী আচরণবিধি মেনে মনোনয়ন ফর্ম জমা দেব।’

জাহাঙ্গীর আলম ও তার মায়ের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ’জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানতে পেরেছি।’

এ বিষয়ে জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিকল্প প্রার্থী হিসেবে তার মা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জাহাঙ্গীর আলম গাজীপুরের বাইরে থাকায় তার ও তার মায়ের পক্ষে অন্য কেউ মনোয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসার ৪৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৩ হাজার ৪৯৭ জন এবং পোলিং অফিসার  ৬ হাজার ৯৮৪ জনসহ ভোটগ্রহণে মোট কর্মকর্তা থাকবে ১০ হাজার ৯৭০জন।

তফসিল অনুযায়ী এ নির্বাচনে প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত  মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হলো ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অবস্থিত গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকে। নির্বাচনী সব কর্মকাণ্ড পরিচালনার সুবিধার্থে এবং প্রার্থীদের সুবিধার জন্য ১৯ জন কর্মকর্তার সমন্বয়ে ১৯টি পৃথক বুথ খোলা হয়েছে। এ ছাড়াও প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা