× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উখিয়ায় ২১ কেজি আইস জব্দ, আটক ৩

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১০:১০ এএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১০:৩৯ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ২১ কেজি ক্রিস্টাল মেথ আইসের একটি চালান জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির দাবি, এটি দেশে জব্দ হওয়া মাদকটির সর্বোচ্চ চালান।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে উখিয়া সীমান্তের বালুখালী সাইক্লোন শেল্টার এলাকায় অভিযান চালিয়ে আইসের চালানটি জব্দ করা হয় বলে প্রতিদিনের বাংলাদেশকে জানান ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ‘বিজিবির অভিযানে কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা গডফাদার বুজরুখ ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কক্সবাজার ব্যাটালিয়ন সদরে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা