× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নিজেদের সংস্কৃতি নিজেদেরই রক্ষা করতে হবে’

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ২১:৪৩ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ২২:০১ পিএম

‘নিজেদের সংস্কৃতি নিজেদেরই রক্ষা করতে হবে’

বান্দরবান জেলা পরিষদ সদস্য সিং ইয়ং ম্রো বলেছেন, ‘নিজেদের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য নিজেদেরই রক্ষা করতে হবে।’ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে সদর উপজেলার বটতলী চিম্বুক সড়ক ম্র লংপাড়ায় ম্রোদের চাংক্রান পোয়ে বা নববর্ষের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা পরিষদের সহযোগিতায় ও বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

ইনস্টিটিউটের পরিচালক মং নু চিংয়ের সভাপতিত্বে জেলা পরিষদের সদস্য সিং ইয়ং খুমী, সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যনু মারমা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিং ইয়ং ম্রো বলেন, ‘চর্চার অভাবে অনেক ঐতিহ্যগত খেলাধুলা, গান, রূপকথা, লোকসংগীত হারিয়ে গেছে। সেজন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সহায়তায় বিভিন্ন জাতি গোষ্ঠীর হারিয়ে যাওয়া বা বিলুপ্তপ্রায় ঐতিহ্যগত খেলাধুলা, সংস্কৃতি ফিরিয়ে আনা ও টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘২০২২ সালের জনশুমারি অনুসারে বান্দরবানে প্রায় ৫২ হাজার ম্রো জনগোষ্ঠীর বসবাস। ম্রোরা ক্রামা, বৌদ্ধ ও খ্রিস্টান- এই তিন ধর্মের অনুসারী হলেও সামাজিক উৎসব চাংক্রান পোয়ে বছরে একবার ঐক্যবদ্ধভাবে একসঙ্গে পালন করে। এই উৎসব শুধু উৎসব নয়, এটি ম্রোদের বাৎসরিক মিলনমেলা। নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস নিজেদেরই রক্ষা করতে হবে। এজন্য সরকার সহযোগিতা করবে।’

উৎসবে ঐতিহ্যবাহী নানা খেলাধুলা ও লোকনৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া লোকসংগীত পরিবেশন করা হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা