× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সড়ক বিভাগের কোয়ার্টারে নারীর বিবস্ত্র খণ্ডিত মরদেহ

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১০:২৮ এএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১১:৪০ এএম

মরদেহ উদ্ধারের সময় পুলিশ

মরদেহ উদ্ধারের সময় পুলিশ

লক্ষ্মীপুরে সড়ক ও জনপথ বিভাগের স্টাফ কোয়ার্টার থেকে মমতাজ বেগম নামে এক নারীর বিবস্ত্র ও খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কয়েক খণ্ড করা ছিল।

মঙ্গলবার (২৫ এপ্রিল) ভোরে সমসেরাবার এলাকার ওই কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মমতাজ বেগম লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের মৃত আব্দুল মতিনের স্ত্রী। তার স্বামী সড়ক বিভাগে চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামী মতিন মারা যাওয়ার পর থেকেই মমতাজ তার দুই ছেলে শরিফুল ইসলাম বাপ্পি ও ছোট ছেলে সাইফুল ইসলাম রকিকে নিয়ে সড়ক বিভাগের স্টাফ কোয়ার্টারে বাস করে আসছিলেন। তার বড় ছেলে বাপ্পী বর্তমানে মাস্টাররোলে সড়ক বিভাগে কাজ করেন। মঙ্গলবার ভোরে বাপ্পি বাসায় ফিরে দেখেন মায়ের কয়েক খণ্ড মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ‘বিবস্ত্র অবস্থায় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা