× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ০৯:৪৪ এএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১১:৪৯ এএম

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওন। ছবি : সংগৃহীত

কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওন। ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার বিকালে ওই কলেজছাত্রীর অভিযোগের ভিত্তিতে উপজেলার বাকাকুড়া থেকে শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া শাওনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার রাতে উপজেলার সীমান্তবর্তী কাংশা ইউনিয়নের একটি গ্রামে এ ধর্ষণচেষ্টা করা হয় বলে জানান ওসি।

লিখিত অভিযোগ ও কলেজছাত্রীর পরিবার থেকে জানা গেছে, ওই ছাত্রী শেরপুরের একটি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। শনিবার ঈদের দিন রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন তাদের বাড়িতে গিয়ে ছাত্রীর বাবা-মার কাছে পান খেতে চান। এ সময় ওই ছাত্রী বাড়ির উঠানে দাঁড়িয়ে মোবাইল ফোন চালাচ্ছিলেন। ছাত্রীর মা শাওনের জন্য পান আনতে গেলে উঠানে দাঁড়িয়ে থাকা কলেজছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে মুখ চেপে বাড়ির পেছনে বনের ভেতরে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা করলে একপর্যায়ে তার চিৎকারে বাবা-মা সেখানে পৌঁছালে শাওন এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যান।

পরে ওই কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে জানানো হয়। বিষয়টি নিয়ে সময় ক্ষেপণ হতে থাকলে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রংয়ের পরামর্শে সোমবার বিকাল ৪টার দিকে ঝিনাইগাতী থানায় গিয়ে শাওনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন ওই কলেজছাত্রী।

অভিযোগের পরপরই অভিযান চালিয়ে বাকাকুড়া পাহাড়ি এলাকা থেকে ছাত্রলীগ নেতা শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ওই কলেজছাত্রী ও তার পরিবার।

তবে শাওনের বাবা শাজাহান খান বলেন, ঘটনাটি সত্য নয়। তার ছেলেকে ফাঁসানো হয়েছে।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রং বলেন, ‘দলের নাম ভাঙিয়ে কিছু লোক অপকর্ম করে যাচ্ছে। এর সুষ্ঠু বিচার হওয়া জরুরি। না হলে আদিবাসী নারীরা সুরক্ষিত থাকতে পারবেন না।’

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সোহেল মাহমুদ বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনের বিরুদ্ধে এক কলেজছাত্রী ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শাওনকে আদালতে সোপর্দ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা