× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর সিটি নির্বাচন

১০ মেয়র প্রার্থীসহ ৪১১ জনের মনোনয়নপত্র সংগ্রহ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৯:৪৭ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৯:৫৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তফসিল ঘোষণার পর সোমবার (২৪ এপ্রিল) বিকাল পর্যন্ত মেয়র পদে ১০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৫ জনসহ ৪১১ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া এ সময় সংরক্ষিত আসনের পাঁচজন এবং সাধারণ আসনের ২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে কোনো মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মেয়র পদে ১০ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৫ জন ও সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মেয়র পদে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন, জাতীয় পার্টির গাজীপুর মহানগর শাখার সভাপতির এমএম নিয়াজ উদ্দিন, আওয়ামী লীগের নেতা আবদুল্লাহ আল মামুন মণ্ডল (স্বতন্ত্র), মো. আতিকুল ইসলাম (গণফ্রন্ট), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাইর রহমান, মো. রাজু আহমেদ (জাকের পার্টি), সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র), হারুন অর রশীদ (স্বতন্ত্র), আবুল হোসেন (স্বতন্ত্র), মোকলেছুর রহমান (স্বতন্ত্র) এবং আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তিনি আরও বলেন, ’নির্বাচনে ৫৭টি ওয়ার্ড ও সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য ৪৭৮টি ভোট কেন্দ্রে কক্ষ থাকবে ৩ হাজার ৪৯১টি। এ ছাড়া ৪৮৬টি অস্থায়ী ভোটকক্ষ থাকবে। নির্বাচনে ৪৭৮ জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৯১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬ হাজার ৯৮২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।

তফসিল অনুযায়ী, প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হলো ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা