× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৭:১৪ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৭:১৮ পিএম

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। প্রবা ফটো

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। প্রবা ফটো

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ এপ্রিল) সকালে সদরে মাইক্রোবাসচাপায় এক কন্যাশিশু ও দুপুরে শাহজাহানপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের মৃত্যু হয়।

নিহত শিশুর নাম আফিয়া খাতুন। সে  সদর উপজেলার গোলাপের হাটের ট্যাপাপাড়া গ্রামের আব্দুর রাকিবের তিন বছর বয়সি মেয়ে।

অন্য দুজন হলেন সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়ার আব্দুর রশিদের ছেলে উমর ফারুক ও পৌর এলাকার দারিয়াপুরের চৌহদ্দীটলা মহল্লার সাইফুল ইসলামের ছেলে জাহিদ হাসান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, শিশু আফিয়া সকালে পবিবারের সঙ্গে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটে আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। অসাবধানতাবশত সে অটোরিকশা থেকে পড়ে যায়। পেছন থেকে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। দ্রুত জেলা হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

অন্যদিকে দুপুরে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পশ্চিমপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় উমর ফারুক ও তার বন্ধু জাহিদ হাসান।

ওসি মাহফুজুল হক চৌধুরী বলেন, যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে পরিবারে মরদেহ তিনটি হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা