× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনা নদীতে ভাসছিল নারীর মরদেহ

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৬:১৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বগুড়ায় যমুনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার কালিতলা বাঁধের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে স্থানীয়রা এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছিল। ওই নারী কয়েক দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন। 

মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হবে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা