× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ডাকঘরে অফিস সহায়কের মরদেহ

বগুড়া অফিস

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১২:২৯ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৪:২৭ পিএম

অফিস সহকারীর মরদেহ উদ্ধার করছেন পুলিশ কর্মকর্তারা। প্রবা ফটো

অফিস সহকারীর মরদেহ উদ্ধার করছেন পুলিশ কর্মকর্তারা। প্রবা ফটো

বগুড়ায় পোস্ট অফিস থেকে এক অফিস সহায়কের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা পোস্ট অফিসের কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃত প্রশান্ত কুমার আচার্য শাজাহানপুর উপজেলার বেজোড়া উত্তরপাড়ার প্রাণকৃষ্ণ আচার্যের ছেলে। বগুড়া প্রধান ডাকঘরের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তবে ঈদের ছুটিতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন তিনি।

এ ঘটনায় তার ছোট ভাই গোবিন্দকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার চেষ্টায় এ হত্যাকাণ্ড হয়েছে। নিচতলায় ভল্টের তালা কাটার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।’

তবে নিহতের বড় ভাই পরেশ আচার্য বলেন, ‘পোস্ট অফিসের কর্মচারীদের সঙ্গে কোনো ঝামেলা থেকেই আমার ভাই খুন হয়েছে। ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। হত্যার ঘটনা চাপা দিতেই ডাকাতির নাটক সাজানো হয়েছে।

বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ ঘটনায় সিআইডি ও পুলিশ কাজ করছে। সিসিটিভি ফুটেজে মুখোশ পরা এক ব্যক্তিকে দেখা গেছে। ভোল্টে থাকা কিছু টাকা খোয়া গিয়েছে। তবে মূল ভোল্ট ভাঙতে পারেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা