× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়ায় ‘বিষাক্ত অ্যালকোহল’ পানে তিন মৃত্যু, হাসপাতালে চার

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১২:০৪ পিএম

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। ফাইল ফটো

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। ফাইল ফটো

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি হওয়া তিন জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকের প্রাথমিক ধারণা, বিষাক্ত অ্যালকোহল পানের কারণে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) ভোরের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়।

তারা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের ৪৭ বছরের শাহিন, মিরপুর উপজেলার বারুইপাড়া গ্রামের ২১ বছরের মো. রতন ও ভেড়ামারা উপজেলার রকিবুল আলমের ছেলে ২৭ বছর বয়সি সিফাত উল্লাহ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে কুষ্টিয়া জেনারেল আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, রবিবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থান থেকে অসুস্থ হয়ে সাত জন হাসপাতালে ভর্তি হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় শাহীন, রতন ও সিফাত উল্লাহ মারা যান। এ ছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং তিন জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত অ্যালকোহল পান করে তাদের মৃত্যু হয়েছে।’

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ বলা যাবে।’

তবে ওই সাত জন একই সঙ্গে অ্যালকোহল পান করেছিলেন কি না, তাৎক্ষণিক এসবের বিস্তারিত জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা