× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে প্রতিমা ভাঙচুরের মামলায় যুবক কারাগারে

রংপুর অফিস

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩ ২০:৪০ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩ ২১:৫৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়ায় প্রতিমা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার জাকির হোসেন নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৩ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার জাকির হোসেন কুড়িগ্রামের সদর উপজেলার রায়পুর আরডিআরএস এলাকার নজরুল ইসলামের ছেলে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নে গোপালগঞ্জ কেন্দ্রীয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে মন্দির কমিটির সভাপতি নির্মল চন্দ্র কাউনিয়া থানায় মামলা করেন।

পুলিশ জানায়, শনিবার ভোরে স্থানীয় এক নারী ওই মন্দিরে পূজা দিতে গিয়ে কালী প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। একটি হনুমানের মূর্তিও ভেঙে ফেলে কে বা কারা। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন জাকিরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে সে প্রতিমা ভাংচুরের কথা স্বীকার করে। তাকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা