× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের দিনে লাউয়াছড়ায় আয় দেড় লক্ষাধিক টাকা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৩ ১৪:৩৯ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩ ১৫:৪২ পিএম

লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড়। প্রবা ফটো

লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ভিড়। প্রবা ফটো

ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে হবিগঞ্জের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। ঈদের দিনেই লাউয়াছড়ায় প্রায় সাড়ে ৩ হাজার পর্যটক প্রবেশ করেছেন। এতে ঈদের দিন প্রবেশমূল্য থেকে দেড় লক্ষাধিক টাকা রাজস্ব আয় হয়েছে। শুধু লাউয়াছড়া জাতীয় উদ্যানেই নয়, এ উপজেলার মাধবপুর লেক, হামহাম জলপ্রপাতসহ পর্যটনকেন্দ্রগুলোতে শনিবার থেকে পর্যটকদের ভিড় লেগেছে।

শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন বিকালে সরেজমিনে লাউয়াছড়ায় দেখা যায়, উদ্যানে পর্যটকের ঢল নেমেছে। পর্যটকেরা বনের ভেতর প্রবেশ করে ঘোরাফেরা করছেন। অনেকে দল বেঁধে ঘুরছেন, ছবি তুলছেন। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন ধরে টিকিট কেনা চলছে।

পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশের সদস্যরা অবস্থান করছে বনের ভেতরের রেললাইন ও বাইরের ফটক এলাকায়। বনের ভেতরে ঘুরে এসে পর্যটকেরা আনারস, কলা, লেবুর শরবতসহ নানা খাদ্যসামগ্রী কিনে খাচ্ছেন। 

ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা দেশ-বিদেশি পর্যটকেরা এখানকার জীব-বৈচিত্র্য ঘুরে দেখে তাদের ঈদের আনন্দ পরিপূর্ণ করার চেষ্টা করছেন।

পরিবার-পরিজন নিয়ে যারা এসেছেন, তারা সঙ্গে ইকো-ট্যুরিস্ট গাইড নিয়ে ঘুরে ঘুরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করছিলেন। আর দল বেঁধে বনভোজনে আসা ছেলেমেয়েরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। সড়কের আশপাশে অনেক পর্যটককে গাড়ি থামিয়ে হৈ-হুল্লোড় করতে দেখা যায়।

লাউয়াছড়া সহ-ব্যস্থাপনা কমিটির অফিস সহকারী আফজাল হোসেন বলেন, ঈদের দিন উদ্যানে প্রায় সাড়ে ৩ হাজার পর্যটক প্রবেশ করেছেন। এতে রাজস্ব আয় হয়েছে এক লাখ ৬৮ হাজার টাকা। আশা করছি রবিবার থেকে পর্যটকের আগমন আরও বাড়বে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, 'ঈদে কমলগঞ্জ উপজেলার সকল পর্যটনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা দিতে ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ সব সময় মাঠে থাকবে।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থায় উপজেরা প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা