× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদ আনন্দ উপভোগ করতে গিয়ে ভাইয়ের মৃত্যু, বোন হাসপাতালে

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩ ১৮:০৬ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৩ ১৮:১৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ঈদ আনন্দ উপভোগ করতে ছোট বোনকে মোটরসাইকেলে বসিয়ে  নবাবগঞ্জ আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মাসুদ রানা নামে এক তরুণের। তার বোন এখন হাসপাতালে। 

শনিবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের গরিবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোবারক জানান, ভাই-বোন গরিবপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। এ ঘটনায় তার বোনসহ তিনজন আহত হয়েছে।

নিহত মাসুদ রানা বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন মাসুদ রানার বোন ১৩ বছরের জিন্নাত রহমান বীথি, ২০ বছরের শাহেদ হোসেন ও ১৩ বছরের মনিরা আক্তার। তারা সবাই একই এলাকার বাসিন্দা। আহত জিন্নাত রহমান বীথি বর্তমানে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহারিয়ার পারভেজ সজল বলেন, সড়ক দুর্ঘটনায় বুকে আঘাত লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা