× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের আগে পার্লারে ভিড় তরুণীদের, অবসর নেই কর্মীদের

মধ্যাঞ্চলীয় ব্যুরো

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ১৬:৩২ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ১৭:৪৪ পিএম

ঈদে পার্লারকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। প্রবা ফটো

ঈদে পার্লারকর্মীরা ব্যস্ত সময় পার করছেন। প্রবা ফটো

ঈদের ঠিক আগ মুহূর্তে কিশোরগঞ্জের বিউটি পার্লারগুলোতে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন পার্লারকর্মীরা।

শুক্রবার (২১ এপ্রিল) শহরে ঘুরে দেখা যায়, নারীরা ঈদে নিজেদের পরিপাটি ও সাজসজ্জায় অপরূপ করে তোলার জন্য কিশোরী, তরুণী থেকে চলিশোর্ধ্ব গৃহিণীরা পর্যন্ত পার্লারগুলোতে ভিড় করছেন।

ভ্রু-প্লাক, বিভিন্ন ধরনের হেয়ার কাট, পার্টি মেকআপ, খোঁপার চুল সেটিং, ফেসিয়াল, বিচ, বোলার, স্টেট পাম্প, মেহেদি থেকে শুরু করে নাক-কান ফোঁড়ানোর কাজটিও মেয়েরা পার্লার থেকে করিয়ে নিচ্ছেন। প্রতিটি পার্লারে ২০-৩৫টি আইটেমের কাজ হচ্ছে।  

পার্লারকর্মী সানজিদা বলেন, ঈদকে সামনে রেখে ভ্রু-প্লাক, চুল সেটিং, ফেসিয়াল, মেহেদির কাজ বেশি করা হচ্ছে। 

তিনি আরও বলেন, তরুণী ও নববধূরা নিজেদের সাজাবেন চাঁদরাতে ও ঈদের দিন সকালে। তাই আগে থেকেই তারা বুকিং দিয়ে রেখেছেন। আর ঈদে বিয়েও হয় বেশি। এখানে বউ সাজের কাজ চার হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা।

গৃহিণী বিলকিস বেগম বলেন , ভ্রু-প্লাক ও চুল সেটিং করতে এসেছি। ঈদের আগে নিজেকে একটু পরিপাটি করতে এগুলোর প্রয়োজন হয়। বাসায় যে কাজগুলো করা যায় না, তা পার্লারের মাধ্যমে সারতে হয়। 

অন্যরকম বিউটি পার্লারের ব্যবস্থাপক সেলিনা ইয়াসমিন কাকলী বলেন, এ বছর আমাদের ব্যবসা ভালো হচ্ছে। আমার প্রধান বিউটিশিয়ানকে সাড়ে ১৫  হাজার টাকা বেতন দিয়েছি। ব্যবসা ভালো হওয়ার কারণে দিতে পেরেছি।

কিশোরগঞ্জের নারী নেত্রী মহিলা পরিষদের সভাপতি মায়া ভৌমিক বলেন, কিশোরগঞ্জের শতাধিক শিক্ষিত নারী এ ব্যবসায় জড়িত থেকে উপার্জন করছেন। পার্লার নারীদের অর্থনৈতিক কর্মসংস্থানের একটি ইতিবাচক দিক। গত কয়েক বছরে এই ব্যবসা অনেক নারীর বেকারত্ব ঘুঁচিয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা