× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপোতাক্ষ নদে পড়ে প্রাণ গেল শিশুর

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩ ১৪:১২ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৩ ১৫:০৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটার কপোতাক্ষ নদ থেকে তিন বছর বয়সি শিশু নাহিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সকালে জেলার কুঠিকাটা এলাকায় নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে নিখোঁজ হয় নাহিদ। সে দক্ষিণ সারসা গ্রামের নিছার গাজীর ছেলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নাহিদদের প্রতিবেশী স্থানীয় সুমন সরদার বলেন, ‘বৃহস্পতিবার বিকালে ধানক্ষেত দেখতে গিয়ে নদে পড়ে গিয়েছিল নাহিদ। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আমিসহ অনেকে বিভিন্নভাবে সাগরদাড়ি থেকে পাটকেলঘাটার দিকে অনেক খোজাঁখুজি করেছি।

‘কিন্তু নদীতে জোয়ার ভাটা থাকার কারণে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার সকালে কুটিঘাটা এলাকার নদের চর থেকে শিশুটির মরাদেহ উদ্ধার করে তার স্বজনেরা। 

নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা