× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৪:১৮ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১৫:০০ পিএম

নিহত ইমন হোসেন। প্রবা ফটো

নিহত ইমন হোসেন। প্রবা ফটো

নাটোরের নলডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার জগদ্বীশপুর বাড়িয়াহাটি শ্মশান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই কলেজছাত্রের নাম ইমন হোসেন। তিনি জগদ্বীশপুর বাড়িয়াহাটি এলাকার বাসিন্দা। সাধনপুর পঙ্গু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন ইমন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ইমনের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।

নিহতের পরিবার জানায়, রাতে ইমন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। জগদ্বীশপুর বাড়িয়াহাটি শ্মশান ঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা