× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিরোজপুরে সেনাবাহিনীর ঈদ খাদ্যসামগ্রী পেলো ৪৫০ পরিবার

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৩:৫৪ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১৪:০৮ পিএম

পিরোজপুরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রবা ফটো

পিরোজপুরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রবা ফটো

পবিত্র রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী পিরোজপুরে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে খাদ‌্যসামগ্রী বিতরণ করেছে। 

বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের উদ‌্যোগে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে পিরোজপুরের হুলারহাট মাধ‌্যমিক বিদ‌্যালয় মাঠে এসব ঈদ খাদ‌্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় সাড়ে ৪০০ পরিবার উপস্থিত ছিলেন।

খাদ‌্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, মেজর আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার  আহম্মেদ সাব্বির সাজ্জাদ, সিনিয়র সাংবাদিক মাহামুদ হোসেন শুকুর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরীসহ স্থানীয় ব‌্যাক্তিরা উপস্থিত ছিলেন।

ঈদসামগ্রী বিতরণের সময় সুবিধাভোগীদের উদ্দেশে লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, ‘আপনাদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার জন‌্য আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে এ খাদ‌্য সামগ্রী বিতরণ করা হলো।’   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা