× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি আসিফ নূরের কথা ও সুরে জব্বারের বলীখেলা নিয়ে থিম সং

কক্সবাজার অফিস

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৩:০৬ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১৩:৫৭ পিএম

কবি আসিফ নূরের কথা ও সুরে জব্বারের বলীখেলা নিয়ে থিম সংয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

কবি আসিফ নূরের কথা ও সুরে জব্বারের বলীখেলা নিয়ে থিম সংয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। প্রবা ফটো

কবি আসিফ নূরের কথা ও সুরে হওয়া ‘জব্বর মিয়ার বলী খেলা’ গানটি চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার থিম সং ঘোষণা করা হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী আলাউদ্দিন তাহের।

বুধবার (১৯ এপ্রিল) বিকালে চট্টগ্রামে পাবলিক লাইব্রেরিতে আয়োজিত ঐতিহাসিক জব্বারের বলীখেলা, বৈশাখী মেলার ট্রফি ও থিম সংয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা, বৈশাখী মেলা কমিটির সভাপতি ও সিটি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে থিম সংয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র-১ আবদুস সবুর লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও আবদুস সালাম, সাবেক কাউন্সিলর ও বলীখেলা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কমিটির সাধারণ সম্পাদক ও জব্বার মিয়ার নাতি শওকত আনোয়ার বাদল, গীতিকার ও সুরকার কবি আসিফ নূর, শিল্পী আলাউদ্দিন তাহের, শিল্পী জাভেদ নূর, এ্যালোহা চট্টগ্রাম প্রধান আসাদুজ্জামান উজ্জ্বল প্রমুখ।

কবি আসিফ নূর বলেন, ‘আমার লেখা গান নচিকেতা, এন্ড্রু কিশোর, মনির খানসহ আরও অনেকেই গেয়েছেন। তবে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করলাম এবার। প্রথম চান্সেই জব্বার মিয়ার বলীখেলার থিম সংয়ের সম্মান অর্জন। এটা আমার জন্য গৌরবের।

এবার ১৪৪তম ঐতিহাসিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা ২৪-২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা