× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ০৯:৪৫ এএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১০:৪৯ এএম

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সদস্যরা।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সদস্যরা।

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে) মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। হতাহত আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে শ্রীনগর উপজেলার এক্সপ্রেসওয়ের ষোলঘর অংশে এ ঘটনা ঘটে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শ্রীনগর ফায়ার সার্ভিসের গুদাম পরিদর্শক মাহফুজ রিবেন বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’


স্থানীয়দের বরাতে তিনি জানান, শ্রীনগর উপজেলার এক্সপ্রেসওয়ের ষোলঘর অংশে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলস পরিবহনের একটি বাস চাকা পাংচার হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাধিয়ে দেয়। এতে বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অন্তত ১৫ যাত্রী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দুজন মারা যান।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারহানা জানিয়েছেন, তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা