× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণপাড়ার শশীদল স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ২০:৫৭ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ২১:২৬ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়েছে। 

বুধবার (১৯ এপ্রিল) বেলা সোয়া তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল ও রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মোস্তফা কামাল বলেন, ’স্টেশনে দুটি ট্রেনের ক্রসিং ছিল। লাইনের একটি পয়েন্ট ভুল করে মেলানো হয়নি। এ কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে সাড়ে ছয়টার দিকে উদ্ধারকারী ইঞ্জিন এসে উদ্ধারকাজ করে। ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা