× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুর প্রকল্পের গ্রিনসিটি থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ২০:০৩ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ২১:০১ পিএম

রূপপুর প্রকল্প। ছবি : সংগৃহীত

রূপপুর প্রকল্প। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা থেকে কুন আলেকজান্ডার নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ এপ্রিল) সকালে প্রকল্পের গ্রিনসিটির একটি আবাসিক ভবনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুন আলেকজান্ডার রূপপুর প্রকল্পের ‘টেস্ট রোসেম লিমিটেড’ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ রুহুল কুদ্দুস।

ঈশ্বরদী থানা সুত্রে জানা গেছে, কুন আলেকজান্ডার মঙ্গলবার রাতে তার কক্ষেই ছিলেন। বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তারা পুলিশকে জানায়। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে কক্ষের ভেতর থেকে লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির বলেন, ‘খবর পেয়ে গ্রিনসিটিতে গিয়ে বেলা ১১টার দিকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

তিনি বলেন, ‘প্রকল্পের একজন চিকিৎসকও হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলেছেন। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা