× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সিগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১

মুন্সিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৮:১৩ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩ ২১:২০ পিএম

মুন্সিগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আটক রুবেল তালুকদার। প্রবা ফটো

মুন্সিগঞ্জে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় আটক রুবেল তালুকদার। প্রবা ফটো

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুরের আলমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রুবেল তালুকদার। তিনি উপজেলার বাড়ৈখালী এলাকার বাসিন্দা।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়ৈখালীর আলমপুরে একটি অটোরিকশা তল্লাশি করার সময় অটোরিকশায় থাকা এক যাত্রীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আরেক যাত্রী বাড়ৈখালী এলাকার আক্তার মোড়ল দৌড়ে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘এ ঘটনায় আটক রুবেল ও পলাতক আক্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা